প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ । ৭:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত ৩ শিক্ষার্থীর, পাশে দাঁড়ালেন চাঁদপুর ডিসি

সাইদ হোসেন অপু চৌধুরী

স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু আর্থিক অভাব সেই স্বপ্নকে করে তুলেছিল ঝুঁকিপূর্ণ। চাঁদপুর জেলার তিনজন মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চশিক্ষার দুয়ারে দাঁড়িয়ে দিশেহারা হয়ে পড়েছিল। খবরটি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের কানে পৌঁছালে তিনি তাদের পাশে দাঁড়ান মানবিক হাত বাড়িয়ে।

সোমবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক চাঁদপুরের ৩ শিক্ষার্থীর মাঝে (ভর্তি হওয়ার জন্যে) আর্থিক সহায়তা হিসেবে নগদ ৬৫ হাজার টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক।

এসময় শিক্ষার্থী সুমাইয়া আফরোজ ও সিনহা আক্তারকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার এবং রাশেদুল ইসলামকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ৩ জনকে ৬৫ হাজার টাকা প্রদান করা হয়।

শিক্ষার্থী সুমাইয়া আফরোজ বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেছি। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকয় আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনেক কষ্টের হয়ে পরেছে। এ আর্থিক সহায়তা আমার স্বপ্ন পূরণের অনেক বেশি কাজ করবে।

শিক্ষার্থী সিনহা আক্তার বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় ঠিকেছি। কিন্তু আমার পরিবারের অবস্থা তেমন একটা ভালো নাই। বিশেষ করে আমার বাবা না থাকার কারণে আমার পড়াশোনা চালানো খুবই কষ্টকর হয়ে গেছে। সেজন্যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে ভর্তি হতে অনুদানের আবেদন করি। এ অনুদান পেয়ে আমি অত্যন্ত খুশি কারণ আমার স্বপ্ন পূরণে এ অনুদান অনেক বেশি কাজে লাগবে।

শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ব্যবসায় শিক্ষা বিভাগে অংশগ্রহণ করে মেধাতালিকায় নাম আসে। কিন্তু পারিবারিক অবস্থা খারাপ থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আমার কষ্টকর হয়ে পরেছে। সেক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের এ আর্থিক সহায়তা আমার অনেক উপকারে আসবে।

চাঁদপুর জেলা প্রশাসক বলেন, আমার জেলার মেধাবী সন্তানরা বা শিক্ষার্থীরা টাকার অভাবে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, আমি জেনে তা হতে দিতে পারি না। আমার কাছে এ ৩ জন শিক্ষার্থীরা এসে আবেদন করেছিলো, সে আবেদনের প্রেক্ষিতে আমি তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্যে এ সহায়তা প্রদান করেছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন