চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী ও সদস্য জুলহাস পাটওয়ারীকে স্ব-পদে পুনর্বহাল করা হয়েছে।
গত রবিবার (২২ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক কেএম নজরুল ইসলাম নজু ও সিনিয়র যুগ্ম আহবায়ক মান্নান খান কাজল এর স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আরো সচেতনতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করা হলো। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে তাদেরকে ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।
জানা যায়, ২০১৪ সালের পহেলা জানুয়ারি বিএনপির অবরোধ চলাকালে বিজিবির গুলিতে নিহত যুবদলকর্মী ফারুক হোসেন পাটওয়ারীর দুই ভাই যুবদল নেতা বিল্লাল পাটোয়ারী এবং জুলহাস পাটোয়ারী। তারাও বিএনপি সংগঠনের সাথে থেকে দলীয় নির্দেশনা মোতাবেক দলের সকল কর্মকান্ডে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন।
বিএনপির দুঃসময়ে পিছপা না হয়ে সামনে এগিয়ে গিয়ে নেতৃত্ব দিয়ে গেছেন এই দুই যুবদল নেতা।

মাসুদ হোসেন