কচুয়া থানার পুলিশের অভিযানে ৩৬৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম থেকে আলোচিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
কচুয়া থানার উপ-পরিদর্শক এসআই জহিরুল ইসলাম জানান, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সাতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মীর হোসেনের মেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোসাম্মৎ রোজিনা আক্তার (৩৭) কে আটক করা হয়।
এসময় সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ উদ্ধার করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ আজিজুল ইসলাম বলেন,এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া