প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ । ১০:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিখোঁজ ইব্রাহিমের সন্ধান চায় পরিবার

প্রিয় চাঁদপুর ডেস্ক

ঢাকার সাভার উপজেলার বেগুনবাড়ি গ্রাম থেকে মো. ইব্রাহিম (বয়স আনুমানিক ৫৫-৬০) নামের এক ব্যক্তি গত ২৪ জুন ২০২৫ মাগরিবের সময় থেকে নিখোঁজ রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, ঐদিন সন্ধ্যার সময় ইব্রাহিম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর তিনি বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজন, পরিচিতজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় তাঁর পরনে ছিল: কফি রঙের শার্ট ও লুঙ্গি। বিশেষ বৈশিষ্ট্য: মাথায় কিছুটা সমস্যা রয়েছে, মাঝে মাঝে অসংলগ্ন ও উল্টাপাল্টা কথা বলেন। কোনো নির্দিষ্ট শারীরিক চিহ্ন সম্পর্কে জানা যায়নি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজ ইব্রাহিমের খোঁজ পেলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৬০৭০৪৪৬৪৮।

যদি কেউ তাঁর সন্ধান পান কিংবা কোথাও দেখে থাকেন, অনুগ্রহ করে উপরের নম্বরে যোগাযোগ করুন।
একটি তথ্য একটি পরিবারকে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে দিতে পারে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন