প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ । ১০:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পুলিশের অভিযানে ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মেহেদি হাসান রিমেল

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার এবং লুণ্ঠিত বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) রাতে কুমিল্লা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) নূরমোহাম্মদ, এএসআই (নিঃ) মো. দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স।

গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কুমিল্লার বুড়িচং থানার পরিহলপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ডাকাত দলের সদস্য মো. মনির হোসেনকে (৩৫)। তার ভাড়া বাসা তল্লাশি করে উদ্ধার করা হয় এসকিউ ব্র্যান্ডের ৮ কয়েল ক্যাবল, ২টি ফ্যানসহ বিভিন্ন চুরি হওয়া মালামাল।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মুক্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় ডাকাত দলের অন্যতম সদস্য মো. সিরাজ মিয়া ওরফে জাহিদ হোসেন ওরফে ঠান্ডু মিয়াকে (৫৩)। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

ডাকাতি মামলার গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার এবং ডাকাত দলের সদস্য গ্রেফতারের সফল অভিযানের জন্য হাজীগঞ্জ থানার সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করছেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

পরে ২৬ জুন সকালে গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়। আদালতে মনির হোসেন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত লুণ্ঠিত মালামালের মধ্যে রয়েছে, এসকিউ ক্যাবল ৮ কয়েল (প্রায় ৮০০ মিটার), এসকিউ ফ্যান ২টি, বিভিন্ন কোম্পানির খোলা ক্যাবল ২ বস্তা, স্টিলের পানির কলের মুখ ৫০টি, স্টিলের গেইট বাল্ব ১৫টি, বেসিন ঢাকনা ২০টি, আরএফএল সামার সিবল পাম্প ১টি, পারটেক্স ক্যাবল ১ কয়েল, বিআরবি ক্যাবল ১ কয়েল, দরজার লক ১০টি, সুপার ভিশন আইপিএস ১টি।

চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম জানায়, ডাকাতি মামলার গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার এবং ডাকাত দলের সদস্য গ্রেফতারের সফল অভিযানের জন্য হাজীগঞ্জ থানার সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে।

জেলা পুলিশ মনে করছে, এই অভিযান এলাকায় ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন