চাঁদপুরের হাজীগঞ্জে মায়ের কাছ থেকে ৫০০ টাকা না পেয়ে অভিমানে মো. জিহাদ হোসেন (১৭) নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল অনুমানিক ১১টা ১৫ থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের উত্তর পশ্চিম রাজারগাঁও গ্রামের হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে।
পারিবারের সদস্যরা জানান, সকালে জিহাদ তার মায়ের কাছে ৫০০ টাকা চান। মা টাকা দিতে না চাইলে কিছুক্ষণ পর তিনি মাকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেন। পরে মায়ের ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেন।
স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
মো. জিহাদ হোসেন ওই গ্রামের মৃত সালামত হাওলাদারের ছেলে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিনিধি