প্রকাশের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫ । ৮:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ৩ হাজার ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার কালচোঁ ভূঁইয়া বাড়ির মহিন উদ্দিনের বসতঘর থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন যৌথবাহিনী। আটককৃতরা হলেন, কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে মো. মহিন উদ্দিন (৩৫) ও অপরজন কক্সবাজারের টেকনাফ থানার আব্দুর রশিদের ছেলে মো. সেলিম (৪০), তিনি বর্তমানে কচুয়ার ডুমুরিয়া এলাকায় বসবাস করছেন।

বিকালে যৌথবাহিনীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ ভূঁইয়া বাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনির উপস্থিতিতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি জানান, যৌথ বাহিনীর অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর আঞ্চলিক শাখার কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন