প্রকাশের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫ । ১০:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাট

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রবাসীর পাকা বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ টাকা এবং মেয়েদের মাটির ব্যাংক ভেঙে আরও প্রায় ৭০ হাজার টাকা লুটে নিয়েছে।
ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার বাজারের কেরোয়া ব্রিজ এলাকার একটি বাড়িতে। প্রবাসী মোজাম্মেল হোসেনের পরিবার বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন।
প্রবাসীর স্ত্রী জেসমিন বেগম জানান, গত ২৩ জুন দুপুর ১২টার দিকে ঘরে তালা দিয়ে তিনি বাবার বাড়ি রামদাসেরবাগ গ্রামে বেড়াতে যান। ২৭ জুন বিকেল ৩টার দিকে ঘরে ফিরে দেখতে পান ভেতর থেকে দরজা আটকানো। দরজার সিটকিনি ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পান আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।
পরে জানা যায়, জানালার গ্রিল কেটে চোরেরা ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ৭ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার (বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ৪০ হাজার টাকা), নগদ দেড় লাখ টাকা এবং তিনটি মাটির ব্যাংক থেকে আরও ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
তিনি বলেন, “আমি ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমার স্বামীর দীর্ঘ পরিশ্রমের জমানো সম্পদ চুরি হয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ প্রাথমিক তদন্ত করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন