প্রকাশের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫ । ১০:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্বাক্ষর জালিয়াতি করে চাল উত্তোলনের সময় আটক যুবক

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের প্রশাসক ও সচিবের স্বাক্ষর জালিয়াতি করে সরকারি খাদ্য সহায়তার জেলে চাল উত্তোলনের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে এক যুবক। ২৮ জুন শনিবার বিকেলে স্থানীয় জেলেদের মাঝে চাল বিতরণ কালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হানারচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শেখ বাড়ির মৃত আব্দুল জলিল শেখের ছেলে আলমগীর হোসেন মিজি জেলে পরিবারের একজন সদস্য পরিচয় দিয়ে চাল তুলতে আসে। তার জমা দেওয়া কার্ড প্রশাসক ও ইউনিয়ন সচিবের স্বাক্ষর থাকলেও তা যাচাই করতে গিয়ে সন্দেহ তৈরি হয়। পরে ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা তা যাচাই করে দেখা যায় দুটি স্বাক্ষরই জাল।
অভিযুক্ত আলমগীরকে জিজ্ঞাসাবাদ করলে, তিনি সাংবাদিকদের বলেন, তার এবং তার ভাইয়ের কার্ডগুলো ৩ নং ওয়ার্ডের ইউপি মেম্বার হারুনুর রশিদদের কাছ থেকে সংগ্রহ করেছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হানারচর ইউনিয়ন পরিষদের প্রশাসক মির্জা ওমর ফারুক জানান, জেলেদের চাল বিতরণের ৪ টি কার্ড আমাদের স্বাক্ষর নকল করে জালিয়াতি করা হয়েছে। এর মধ্যে দুটি কার্ডের চাল ইতিমধ্যে তুলে নিয়েছে। অপর দুটি কার্ড সহ আলমগীর হোসেন নামক এক ব্যাক্তি চাল নিতে আসলে তাকে  আমরা হাতেনাতে ধরেছি।
তিনি আরো জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে আমি বিষয়টি অবগত করেছি তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু অভিযুক্ত ব্যক্তি ইউনিয়ন পরিষদ থেকে উপস্থিত সকলের অগোচরে পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত জানান,আমি আমার কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছি তাকে আটক করেআইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য  জন্য।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন