প্রকাশের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫ । ১১:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক অপুর খোলা চিঠি

প্রিয় চাঁদপুর ডেস্ক

প্রিয় সাংবাদিক, সহযোদ্ধা সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানবেন

আমি সাইদ হোসেন অপু চৌধুরী বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার কার্যকরী পরিষদ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী।

আপনারা জানেন, প্রায় দেড় যুগের বেশি সময় ধরে আমি গণমাধ্যম পেশার সাথে আন্তরিকভাবে জড়িত।

আপনাদের সহযোদ্ধা হিসেবে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। এই দীর্ঘ পথচলায় আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং সহমর্মিতা আমাকেও সমৃদ্ধ করেছে। সেই ভালোবাসার অধিকার থেকেই এবারের নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক প্রার্থী হয়েছি।

প্রিয় সহকর্মী, শুধুমাত্র ছবি তোলা কিংবা সংবাদ লেখাই নয় আমি বিশ্বাস করি, সাংবাদিকতার এই চ্যালেঞ্জিং ক্ষেত্রটিকে আরও সুসংগঠিত ও সম্মানজনক করতে প্রয়োজন সক্রিয় সাংগঠনিক ভূমিকা। সেই কাজটিই করে যাচ্ছে আমাদের প্রাণের সংগঠন চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশন। প্রায় দেড় যুগ ধরে আমি এই সংগঠনের একজন ও সক্রিয় সদস্য হিসেবে সাংগঠনিক সকল কাজে অংশগ্রহণ করেছি, এবং সকলের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, সংগঠনের সুসংগঠিত কাঠামোই সদস্যদের পেশাগত অধিকার ও মর্যাদাকে রক্ষা করতে পারে।

আমার অঙ্গীকার:
সকল সদস্যের সম্মান ও অধিকার নিশ্চিত করতে সচেষ্ট থাকা।
সদস্যদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহায়তার পরিবেশ তৈরি।
সংগঠনকে আধুনিক ও দক্ষভাবে পরিচালনার লক্ষ্যে যুগোপযোগী পরিকল্পনা বাস্তবায়ন।
সামাজিক এবং মানবিক কাজের মাধ্যমে সংগঠনকে সমগ্র জেলাবাসীর কাছে সম্মানিত করে তোলা।
সংগঠনের সকল সদস্যদের বিপদে-আপদে সুখে-দুখে নিজের সাধ্যমতে পাশে থাকব ইনশাল্লাহ।
কার্যনির্বাহী পরিষদের সাথে সমন্বয়ে রেখে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা।

আপনার একটি ভোটই পারে এই অঙ্গীকার ও উদ্যোগকে সফল করে তুলতে। আমি চাই, একজন সহকর্মী, একজন সংগঠক হিসেবে আপনি আমার ওপর আস্থা রাখুন। সংগঠনের ভবিষ্যতের জন্য, আমাদের সম্মিলিত স্বপ্নের জন্য আপনার মূল্যবান ভোট ও দোয়া একান্তভাবে কাম্য।

শুভেচ্ছান্তে:
সাইদ হোসেন অপু চৌধুরী
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী
চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন