বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তর বয়ড়া গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৩০ জুন রবিবার মুনজিলা বেগম নামের এক মহিলা নিহত হয়েছেন। নিহত মুনজিলা বেগম তার মেয়ে সাথী খাতুনকে দোয়া দিয়ে হাইস্কুলের পরীক্ষা দিতে কেন্দ্রে পাঠানোর পর সোনাতলা-চরপাড়া সড়কে একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয়রা জানায়, সাথী খাতুন এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষার শেষে বাড়ি ফিরলে মা মনুজিলা বেগমের রক্তাক্ত নিথর দেহ রাস্তার পাশে দেখতে পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা মোটরসাইকেল চালক আশিকুর রহমানকে আটক করে পুলিশকে সোপর্দ করেন।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক