প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ । ৮:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গৃহকর্মীসহ ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

ঢাকা শহরের তিনটি ভিন্ন ভিন্ন এলাকা থেকে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছে এক কিশোরী গৃহকর্মী, এক যুবক এবং একজন মধ্যবয়সী পুরুষ। তিনজনের মরদেহই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) যাত্রাবাড়ীর শেখদী ও মাতুয়াইল উত্তরপাড়া এবং মুগদার মানিকনগর এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ীর শেখদী স্কুল রোডে গৃহকর্মীর মরদেহ
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, শেখদী স্কুল রোড সংলগ্ন একটি বাসার নিচতলা থেকে ১৬ বছর বয়সী বৃষ্টি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, বৃষ্টি ঐ বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। বৃহস্পতিবার রাতে নিজ কক্ষে গিয়ে ওড়না ও গামছা ব্যবহার করে সিলিং ফ্যানে ফাঁস দেয় সে।
বৃষ্টির বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার অটলটিলা এলাকায়। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।

মাতুয়াইলে যুবকের আত্মহত্যা
একই দিনে, যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তরপাড়ার একটি বাসা থেকে কাউসার হোসেন রাজু (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
থানার এসআই মোহাম্মদ সালাউদ্দিন জানান, রাজু কুমিল্লার বরুড়া থানার খাইরুল পোদ্দার গ্রামের মফিদুল ইসলামের ছেলে। মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিস্তারিত জানা যাবে।

মানিকনগরে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ
অন্যদিকে, মুগদা থানার এসআই কাইয়ুম বাহাদুর জানান, মানিকনগরের প্রফেসর গলির একটি বাসা থেকে মো. নাদিম (৩৬) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনটি ঘটনাতেই পুলিশের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন