প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ । ৮:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি

শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল চাঁদপুরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শাহরাস্তির আদর্শ উচ্চ বিদ্যালয় ও টামটা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
‎
‎শুক্রবার (৪ জুন) এই মহতী আয়োজনে শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা গাজি নাবিদ ইশতিয়াকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট দলের উপদেষ্টা বিশিষ্ট নাট্যকার, সাংবাদিক ও রোটারিয়ান জনাব মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এবং প্রভাষক জনাব মোঃ শাহপরান।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এইচ.এম. বদিউজ্জামান ভূইয়া,   শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্টের উপ-দলনেতা-২ আবদুল্লাহ নাবিদ, বি.প্র. প্রশাসন ও সদস্য সংগ্রহ শাহরিয়ার নাফিজ, বি.প্র. প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম জাহিদ হাসান, বি.উ.প্র. প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম মারুফ মজুমদার, বি.প্র. আইসিটি মিডিয়া মেহেরাব হোসেন শান্ত,  বি.প্র. তহবিল সংগ্রহ আরাফাত হোসেন, বি.প্র. দুর্যোগ রাকিব হোসেন প্রমূখ।
‎
‎বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এবং আগামী প্রজন্মকে সবুজ পৃথিবীর স্বপ্ন দেখাতে সকলে একযোগে শপথ নেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন