প্রকাশের সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫ । ১১:০০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রেমের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী

প্রিয় চাঁদপুর ডেস্ক

ভালোবাসার শক্তি যে সীমানা মানে না, তারই প্রমাণ রাখলেন মালয়েশিয়ান তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম (২৪)। ভালোবাসার টানে পাড়ি জমিয়েছেন হাজার মাইল দূরের বাংলাদেশে, নওগাঁর বদলগাছীর বিলাশবাড়ি গ্রামে এসে বিয়ে করেছেন তার প্রেমিক জামিল হোসেনকে (২৪)।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে পারিবারিকভাবে সম্পন্ন হয় এ বিয়ে। জামিল হোসেন বিলাশবাড়ি গ্রামের বাসিন্দা কালাম হোসেনের ছেলে।

জামিল জানান, ২০১৭ সালের শেষ দিকে কর্মসূত্রে মালয়েশিয়ায় যান তিনি। সেখানে পামের একটি শপিংমলে পরিচয় হয় নাজিয়ার সঙ্গে। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘদিনের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে প্রথমে মালয়েশিয়াতেই বিয়ে করেন তারা। এরপর ৩০ জুন বাংলাদেশে আসেন এবং ৪ জুলাই ইসলামি শরিয়ত মোতাবেক আবারও আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন।

নাজিয়া বলেন, “জামিলকে ভালোবেসেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। বাংলাদেশে এসে তার পরিবারের স্নেহ পেয়েছি। সবাই খুব আন্তরিকভাবে আমাকে আপন করে নিয়েছেন। এখানকার পরিবেশ ও মানুষ আমাকে মুগ্ধ করেছে।”

জামিলের মা হালিমা খাতুন জানান, “বউমাকে খুব পছন্দ হয়েছে। ঘরে আসার পর থেকে সে পরিবারের একজন হয়ে গেছে। হাসিমুখে সবার সঙ্গে মিশে যাচ্ছে, কাজেও সহযোগিতা করছে। তাকে দেখতে এলাকার অনেক মানুষ আসছেন, প্রশংসাও করছেন।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন