প্রকাশের সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ । ৫:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান নান্টু নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় মহামায়া বাজারে নৌকা বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ একত্র পোষন শেষে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সম্মানীত সদস্য শরিফ হোসেন পাটওয়ারী।
এ সময় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান নান্টু, জেলা যুবলীগের সাবেক সদস্য আঃ হান্নান সবুজ, বর্তমান সদস্য কামাল হোসেন খান লালু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, সাবেক সাধারণ সম্পাদক সামছুজ্জামান পাটওয়ারী, সহ সভাপতি মাসুদুর রহমান পাটওয়ারী, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান সুজন, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তুষার হাজী, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল হেলাল ইনু, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ফারুক মিজি, ছাত্রলীগ নেতা নেতা কামরুজ্জামান মানিকসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যু্বলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন