প্রকাশের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫ । ৫:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ-খাবার বিক্রি, দুই দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাবার বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাকিলা বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় হক ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা ও তারিখ ছাড়া খাবার তৈরির অপরাধে নিউ চিটাগং বেকারির মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন