শাহরাস্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (৬ জুলাই ২০২৫) বিকেল ৪টায় শাহরাস্তি পৌরসভার মেহের রেলস্টেশনের দক্ষিণ পাশে “উপলতা” এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌরসভার বাদিয়া এলাকার আবু তাহেরের পুত্র মোঃ ইব্রাহিম (২৮) মাদক সেবনের কথা স্বীকার করেন।
পরে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে শাস্তি প্রদান করেন।
অভিযানে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) ও সঙ্গীয় পুলিশ ফোর্স সহায়তা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

মোঃ মাসুদ রানা