প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ । ১২:২৬ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে দাখিলে পাসের হার ৩৮.৬৮ জিপিএ-৫ পেয়েছে ১ জন

মোজাম্মেল প্রধান হাসিব

চলতি বছরের (১০ জুলাই-২০২৫) প্রকাশিত দাখিল পরীক্ষায় মতলব দক্ষিণ উপজেলার ১৭ টি মাদরসায় মোট ৫শ’ ১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২ শত জন শিক্ষার্থী কৃতকার্য হয়। যার পাসের শতকরা হার ৩৮.৬৮। এর মধ্যে কাচিয়ারা জামালিয়া আলিম মাদরাসা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ঘিলাতলী সামাদিয়া কাসেমুল উলুম কামিল মাদরাসা থেকে ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ৭২.০৯।

মতলব দারুল উলুম ইসলামীয়া ফাযিল মাদরাসা থেকে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫ জন পাস করেছে। পাসের হার ৫৯.৫২। নন্দিখোলা ইসলামীয়া ফাযিল মাদরাসা থেকে ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৩৪.২৯। কালিয়াইশ ইসলামীয়া ফাযিল মাদরাসা থেকে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০ জন কৃতকার্য হয়েছে। নওগাঁও রাশেদিয়া ফাযিল মাদরাসা থেকে ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৮ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ২১.৬২। খর্গপুর ফাযিল মাদরাসা থেকে ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ৩৫.৯০। কাচিয়ারা জামালিয়া আলিম মাদরাসা থেকে ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে একজন। পাসের শতকরা হার ৪৫.০০।

দক্ষিণ করবন্দ আলআমিন দাখিল মাদরাসা থেকে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ৮.৩৩। ধনারপাড় ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৬ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ১৮.০০। পূর্ব ধলাইতলী এ জেআই ডি মাদরাসা থেকে ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ৩৬.৩৬।

কালিকাপুর আদর্শ দাখিল মাদরাসা থেকে ৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকার হার ৩৫.২১। ঘোড়াধারী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৬ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ২৭.২৭। বদরপুর ও এস দাখিল মাদরাসা থেকে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ২৫.০০। দিঘলদী জাফরিয়া দাখিল মাদরাসা থেকে ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকার হার ৪৫.৪৫।

রসূলপুর আননিছা দাখিল মাদরাসা থেকে ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৮ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ৪০.০০। নাগদা সূফী আহমদ দাখিল মাদরাসা থেকে ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ১০০.০০। উপাদী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২ জন কৃতকার্য হয়েছে। পাসের শতকরা হার ২৫.০০।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন