প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫ । ৭:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে শ্রমিকের মৃত্যু

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া-হাজীগঞ্জ সড়কের পাশে গাইড ওয়াল নির্মাণ কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুলাল হোসেন খান (৬০) নামারে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে ওই সড়কের ডুমুরিয়া দিঘির পাড়ে এ ঘটনা ঘটে ।

নিহত দুলাল হোসেন চাঁদপুর সদর বাগাদি ইউনিয়নের ঘাসিপুর গ্রামের মৃত শাহ জাহান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, কচুয়া উপজেলার ডুমুরিয়া দীঘিরপাড় কচুয়া টু হাজীগঞ্জ সড়কের গাইড ওয়াল নির্মাণ কাজে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করতে গিয়ে বিদ্যুৎ এর সুইচ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টে
ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।

স্থানীয়রা জানান,সড়কের নির্মাণ কাজে নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহার করায় শ্রমিক দুলাল মিয়া পানির মটরের সুইচ দিতে গেলে বৈদ্যুতিক শর্টে পুরো শরীর পুড়ে ছাই হয়ে যায়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম জানান, উভয় পক্ষের মাঝে সমাঝোাতায় শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন