প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫ । ৭:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোটর মেকানিকের মৃত্যু

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান হোসেন (২৬) নামের এক মটর মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) পৌর এলাকার সেনগাঁও গ্রামের বোবার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রায়হান হোসেন একটি মাল্টিপ্লাগের সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনাস্থলেই তিনি নিস্তেজ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়হান হোসেন পেশায় একজন মটর মেকানিক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সময় তিনি নিজ বাড়িতেই ছিলেন এবং বৈদ্যুতিক কাজ করার সময় অসতর্কতাবশত দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন