প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫ । ১০:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন নিখোঁজ, খোঁজ চায় পরিবার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার পশ্চিম কুমারডুগি এলাকার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন খান (১২) গতকাল জুমার নামাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজ হওয়ার একদিন পেরিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছে পরিবার।

ইয়াসিন খান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবার নাম ইউসুফ খান ও মায়ের নাম নিপা বেগম।

পরিবার জানায়, শুক্রবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে জুমার নামাজের উদ্দেশ্যে কালো শার্ট পরে বাড়ি থেকে বের হয় ইয়াসিন। এরপর আর সে বাসায় ফেরেনি। সম্ভাব্য সব আত্মীয়স্বজন ও পরিচিত জায়গায় খোঁজ নিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুর বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহ মুহাম্মদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি গ্রামে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

কোনো সহৃদয়বান ব্যক্তি ইয়াসিনের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

যোগাযোগ: 01777044263 অথবা 01820088029

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন