প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ । ১০:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে : ইয়াসিন রাশেদসানী

সাইদ হোসেন অপু চৌধুরী

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সেক্রেটারি কে. এম ইয়াসিন রাশেদসানী বলেছেন,দেশের খুন, ঘুম, দূর্ণীতি ও ধর্ষনের সাথে যুবকরাই বেশী সম্পৃক্ত। তাই এদের নৈতিকতা জাগ্রত করা এবং প্রকৃত মানুষ রূপে গড়ে তুলার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কোন বিকল্প নেই।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন এর সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলন সহ সভাপতি মুফতি মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ,
মোঃ শাহিন খান, মোঃ মাইন উদ্দিন সুজন, হাফেজ মাসুদুর রহমান, মাওলানা ফরিদ, জি এম আব্দুল হাই, মোহাম্মদ আল-আমিন, হাফেজ মাওলানা ওমায়ের হোসেন, রাহাত খান, মোহাম্মদ বাহার উদ্দিন, মোঃ জুয়েল রানা, মোহাম্মদ মনির হোসাইন প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে চাঁদপুর পৌর ১১ নং ওয়ার্ডে অবস্থিত দ্বীনি বিদ্যাপীঠ আনোয়ারা ইসলাম দাখেল মাদ্রাসা সহ সহরের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন করেন নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন