প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ । ১০:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রবীণ সাংবাদিক সবুজের জানাজা ও দাফন সম্পন্ন

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
১৪ জুলাই সোমবার বাদ যোহর শাহরাস্তি পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর মহল্লার মিয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও মরহুমের গুণগ্রাহীরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন হয়।
প্রসঙ্গত, সৈয়দ আমরুজ্জামান সবুজ বিগত ১৩ জুলাই দিবাগত মধ্যরাত ১২টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া…..  রাজিউন)। তিনি দীর্ঘদিন  যাবত ফুসফুসের ক্যান্সারে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর।
তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।শাহরাস্তি প্রেসক্লাব মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
সাংবাদিকতায় তিনি দীর্ঘদিন ধরে অসাধারণ ভূমিকা রেখে গেছেন। কর্মজীবনে তিনি দৈনিক চাঁদপুর দর্পণ, চাঁদপুর সংবাদ, জাতীয় দৈনিক ইনকিলাব এবং চাঁদপুর প্রবাহসহ বিভিন্ন গণমাধ্যমে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন।
জানাজায় অংশগ্রহণ করেন— চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক নেতা  মোঃ আবুল কালাম,বিএনপি শাহরাস্তি পৌরসভার সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, , বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতা কাজী হুমায়ুন কবির, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমিন তরুণ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রিপন, দপ্তর সম্পাদক মোঃ নুরে আলম, সদস্য মোঃ শাখাওয়াত হোসেন হৃদয়সহ গণমাধ্যমের নেতৃবৃন্দ  অংশ গ্রহন করেন।
এছাড়া স্থানীয় সমাজসেবক মোঃ মনোয়ার হোসেন, জিলান মিয়া, এতেশামুল হক সজীব, মরহুমের একমাত্র পুত্র রাকিবুল ইসলাম এবং বিএনপি নেতা আমানুল্লাহ।
মরহুমের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।
এছাড়াও সাংবাদিকের মৃত্যুতে উপজেলা বিএনপি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শাহরাস্তি শাখা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন