প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ । ৯:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ড জামাতের মিছিল

নিজস্ব প্রতিনিধি

আগামী ১৯শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আহূত জাতীয় সমাবেশ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ড শাখা মিছিল ও লিফলেট বিতরণ করেছে।

১১নং ওয়ার্ড জামায়াত কর্তৃক আয়োজিত মিছিলটি বীর মুক্তিযোদ্ধা মরহুম মালেক ভুঁইয়া সড়কের বেপারি বাড়ি জামে মসজিদ থেকে শুরু করে পাকা মসজিদ এরপর মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে ঐরাস্তার শেষ মাথা হয়ে পূনরায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ মালেক ভুঁইয়া সড়কে উঠে সাবেক পৌর চেয়ারম্যান সফিকুর রহমান ভুঁইয়ার বাড়ির শেষ মাথা হয়ে পুনরায় কোলেস্টোরের মোড়ে এসে শেষ হয়।

এর আগের দিন গত রোববার পাওয়ার হাউস বালুর মাঠ থেকে শুরু করে কাদির পাটোওয়ারী সড়ক হয়ে মরহুম আব্দুর রশিদ পাটোয়ারী সড়কের শুরুতে এসে শেষ হয়।

মিছিল পূর্ব বক্তব্যে ওয়ার্ড জামায়াতের আমির মোঃ ওমর ফারুক বলেন জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। এই দলের লক্ষ্য ও উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের চেষ্টা করা। আমাদের স্লোগান হল আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই। ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন মাজিদকে এদেশের সংবিধানে রূপান্তরিত করব। এই লক্ষ্যে আমরা মানুষকে আল্লাহর পথে ডাকবো। সৎকাজে সবাইকে উৎসাহিত করব। অসৎ কাজের কুফল সম্পর্কে সবাইকে অবগত করবো।

ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ শরিফ খানের পরিচালনায় বক্তব্য রাখেন ওয়ার্ড জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন