প্রকাশের সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১ । ৪:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ১৫ হাজার আখের চারা কর্তন করে ৩ কৃষকের ক্ষতি

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : এ কেমন শত্রুতা! চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম হানিরপাড় গ্রামের ৩ কৃষকের ১৫ হাজার আখের চারা কর্তন করে দুর্বৃত্তরা রাতের আঁধারে।

রুহুল আমিন সিকদার, নান্নু তাতী ও নুরুল ইসলাম সিকদারের ১৫ হাজার আখের চারা কেটে নষ্ট হয় করে ফেলে রাখে। সকালে জমিতে আখের নষ্ট চারা দেখে হতবাক হয়ে পড়ে চাষীরা। রবিবার এ খবর পেয়ে এলাকার শত শত কৃষক ছুটে যান একনজর দেখতে জমিতে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, কে বা কাহারা শত্রুতা করে আমাদের জমির আখের চারা কর্তন করেছে। এ চারা দিয়ে ২ একর জমিতে আখ রোপন হতো। আর আখের চারা কিনতেও পাওয়া যায় না।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন