প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ । ৮:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখায় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখায় ২০২৫-২৬ সেশনের মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই সকাল ৯টায় চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড জেলা কার্যালয়ে এই শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি  মাওলানা লিয়াকত হোসাইন। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান। শূরায় থানা শাখাসমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা, জেলা শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা, হেদায়েতী বক্তব্য ও সভাপতির বক্তব্য কর্মসূচির অন্তর্ভুক্ত ছিলো।

এ এতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও চাঁদপুর পৌর শাখার দায়িত্বশীলবৃন্দ (শুরার  সদস্য) সহ সহযোগী সংগঠন খেলাফত যুব মজলিস, শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।

হেদায়েতী বক্তব্য পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, সহ সভাপতি মাওলানা আব্দুল বাকী, সহ-সভাপতি, মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম।

হেদায়েতী বক্তব্যে মাওলানা লিয়াকত হোসাইন বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাংগঠনিক কর্মকান্ডকে বেগমান করার জন্য এই ধরনের সভা খুবই প্রয়োজন। ‌এতে করে নেতৃবৃন্দের মাঝে দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। দেশ এবং দলের প্রতি নেতৃবৃন্দের যে দায়বোধ, সেটির স্বচ্ছতা নিশ্চিত হয়।

আপনাদের দায়িত্বশীল কর্মকাণ্ডের কারণে চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিস একটি শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসকে আস্থা এবং বিশ্বাসে জায়গায় স্থান দিয়েছে। মানুষের এই আস্থা এবং বিশ্বাস ধরে রেখে আমাদের সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন