শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল উপজেলার টামটা দক্ষিণ ইউপির ওয়ারুক বাজার সংলগ্ন রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ রফিক উদ্দীন পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম (বার)-এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ অলি উল্লাহ ও এসআই (নিঃ) আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত ব্যক্তির নাম মোঃ হৃদয় গাজী (২২)। তিনি শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার রাম মধুপুর ইউনিয়নের কুরালতলী, মিন্দাকান্দি গাজী বাড়ির বাসিন্দা। তার পিতা মোঃ খোকন গাজী এবং মাতা সাজেদা বেগম।
পুলিশ জানায়, আটককৃত হৃদয় গাজীর দখল হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৮, তারিখ-১৭/০৭/২০২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় গাজী স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট স্বল্প দামে কিনে বিভিন্ন এলাকায় সরবরাহ করে বেশি দামে বিক্রি করে আসছিল। ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার সময় পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার বলেন, “শাহরাস্তিকে মাদকমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

মোঃ মাসুদ রানা