চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপি বিএনপির সদস্য ফরম পূরণ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেল ৩টায় হোসেনপুর গাউছিয়া হাশেমিয়া সেকান্দার আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ওই ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়েঁত আলী বেঙ্গলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।
তিনি বলেন, “সদস্য নবায়ন কার্যক্রমে কোনো রকম পক্ষপাতিত্বের স্থান নেই। তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে দলকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”তিনি আরও বলেন, “বিএনপিকে জড়িয়ে চলমান অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারে কান না দিয়ে সকল নেতাকর্মীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী বলেন,”বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, যা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হলে সদস্য নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন। তিনি বলেন, “এই নবায়ন কার্যক্রম শুধু ফরম বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হচ্ছে বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের ভিত্তি।
প্রতিটি ওয়ার্ডে দলকে শক্তিশালী করতে হলে নিবেদিতপ্রাণ কর্মীদের এগিয়ে আনতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,সাবেক পৌর বিএনপি সভাপতি বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি ও সদস্য সচিব এহতেশামুল হক গণি, উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান,শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন দুলাল,ছাত্রদল সভাপতি এবি এম পলাশ ও সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম,উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক সাগর।
অনুষ্ঠানে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।ফরম বিতরণ ও নবায়নের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার প্রয়াসকে নেতাকর্মীরা স্বাগত জানান।
পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে। নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে দেয় তৃণমূল পর্যায়ে।

মোঃ মাসুদ রানা