চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চরকুমিরা এলাকার আলীর দোকানের সামনে অভিযান চালিয়ে বাবুল গাজী (৩৫) নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবুল গাজী গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা এলাকার মৃত নাছির গাছীর ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীসহ অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবুল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

এস. এম ইকবাল