প্রকাশের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ । ১০:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে ক্ষতিগ্রস্থের পাশে সাংস্কৃতিক দল সভাপতি হুমায়ুন কবির বেপারী

এস. এম ইকবাল
আগুণে পুড়ে একামাত্র ঘরটি এখনো সেভাবেই রয়েছে। যেভাবে পুড়ে গিয়ে ছাই হয়ে গিয়েছিল।
অর্থাভাবেমাথাগোঁজার আশ্রয়টুকু মেরামতের জন্য এদিকে সেদিক ঘুরছেন।  তার পাশে এসে দাঁড়ালেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি ও ফরিদগঞ্জের কৃতি সন্তান হুমায়ুন কবির বেপারী।
শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকালে তাঁর পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক আইউব আলীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
পৌর এলাকার ৩নং ওয়ার্ডের পূর্ব মিরপুর ছৈয়াল বাড়ীতে হতদরিদ্র এই পরিবারের হাতে নগদ বিশ হাজার টাকা হুমায়ুন কবির বেপারীর পক্ষে তুলে দেন ফরিদগঞ্জ পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সদস্য শরীফ বেপারি, উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি আবুল হোসেন পাটওয়ারী, মোঃ মূছা গাজী, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন সর্দার,পৌর তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক  মাসুম ঢালী ,আলো মিজি, রবিউল ইসলাম,  সাংস্কৃতিক দলের অপু চৌধুরী, এমরান পাটওয়ারী প্রমুখ।

উল্লেখ্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী গত ৬ জুলাই ফরিদগঞ্জ উপজেলার গণ্যমাম্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভার এসে ঘর পুড়ে যাওয়া পরিবারকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন