প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ । ৯:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ওয়ার্ড বিএনপি’র সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

মোঃ সাজ্জাদ হোসেন রনি
চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার মাঝি বাড়ি স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন খান।
উত্তর আলগী ইউনিয়ন বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি।
 
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নজির আহমেদ দেওয়ান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহমেদ আখন এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক দিদারুল ইসলাম জমাদার, সহ-কৃষি বিষয়ক সম্পাদক আলী আকবর টেলু, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন