প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ । ১০:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে দলিল লেখকের ৩ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে অন্যের নামজারি ও খারিজের জন্য বেশি টাকা নেওয়ার অভিযোগে মো. আকতার হোসেন নামের এক দলিল লেখককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী তাকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জানা গেছে, এদিন দুপুরে অন্য এক ব্যক্তির নামজারির জন্য উপজেলা ভূমি অফিসে যান দলিল লেখক মো. আকতার হোসেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি মায়ের নামসহ পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারেননি। বিষয়টি সন্দেহজনক মনে হলে নামজারির আবেদন থাকা ওই ব্যক্তির মুঠোফোন নম্বরে ফোন দেন।

পরে আবেদনকৃত ব্যক্তি কাছ থেকে নামজারির ফি’র অতিরিক্ত টাকা নেওয়া এবং অন্যের পরিচয়ে নামজারির অভিযোগে দলিল লেখক মো. আকতার হোসেনের বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী।

এসময় অপরাধ স্বীকার করায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী বলেন, আকতার হোসেন নামের এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন