প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ । ৭:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের প্রতিবাদে চাঁদপুরে জমিয়তের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে চাঁদপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫ জুলাই) শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বাইতুম আমিন চত্বরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা‌।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাওলানা সিরাজুল ইসলাম কাসেমী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, হযরত রাসূলে আকরাম (সাঃ) এর সীরাত হতে ইসলামে মানবাধিকার প্রতিষ্ঠার দৃষ্টান্ত রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস। গাজায় গণহত্যা বন্ধে এই অফিসের কার্যকর কোন ভূমিকা নেই। অতএব ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তি বাতিল করতে হবে৷
জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশা বলেন, এই কমিশন বাংলাদেশে সমকামীতা ও পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছে। তিনি বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন।
মাওলানা আহমদ আশরাফ ও নাজমুল হাসান এর যৌথ ও পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ কাসেমী, জেলা যুব জমিয়তের সদস্য মাওলানা মাযহারুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি মাওলানা আহমদ আশরাফ, মাওলানা মাুহমুদ হাসান সিরাজী, সদর ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন