প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ । ৮:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জেনারেল সেক্রেটারি (জিএস) তছলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে চাঁদপুর শহরের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই সাদা পোশাকে পুলিশের কয়েকজন সদস্য তাঁর বাসার আশপাশে অবস্থান নেন। পরে রাত ১০টার দিকে বাসায় প্রবেশ করে জিএস  তছলিমকে আটক করে চাঁদপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, রাজনৈতিক বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে ফরিদগঞ্জের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন