প্রকাশের সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ । ২:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যারা মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করছে, তাদের দিন ফুরিয়ে আসছে: হাসনাত

প্রিয় চাঁদপুর ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “যারা মামলা বাণিজ্য ও চাঁদাবাজিতে লিপ্ত, তাদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, দুর্নীতিবাজদের পালানোর জায়গা থাকবে না। বাংলাদেশ গড়তে হলে এনসিপিকে সঙ্গে নিয়ে সবাইকে একত্র হতে হবে।”

শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় কিশোরগঞ্জে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির এক পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে নিজের ঘর থেকেই। নিজের বাবাও যদি দুর্নীতি করেন, তাকেও ছাড় দেওয়া যাবে না। প্রশ্ন করতে হবে—৩০ হাজার টাকা বেতনে কিভাবে ৪০ হাজার টাকার বাসা ভাড়া দেওয়া হয়? আমাদের এনসিপির কর্মীরা অন্য সবার থেকে আলাদা হবে। নিজেরা দুর্নীতি করবেন না এবং কেউ করলে প্রতিবাদ করবেন।”

তিনি আরও বলেন, “এনসিপির নেতা-কর্মীদের জন্য প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত। আমাদের কর্মীদের ঘাম, রক্ত ও ত্যাগে আমরা নেতা হয়েছি। আগামী এক বছরের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। সৎ ও যোগ্য মানুষদের নিয়ে দল করতে হবে। চাঁদাবাজ কর্মীর চেয়ে একজন শিক্ষিত, সৎ মানুষ আমাদের জন্য বেশি মূল্যবান। যত কম সংখ্যকই হোক, ভালো মানুষদের নিয়েই রাজপথে লড়াই চালিয়ে যাব।”

এর আগে রাত ৮টায় শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা বের হয়ে পুরানথানা এলাকায় পথসভার সমাবেশস্থলে পৌঁছায়।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, দক্ষিণাঞ্চলের সংগঠক আকরাম হোসেন রাজ, উত্তরাঞ্চলের সংগঠক খায়রুল কবির প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন