প্রকাশের সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ । ৩:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে প্রতারক চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেয় চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের সদস্যরা। অভিযানে আটক হন প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্য শ্রী কিশোর সিং রায় (৫০) ও আব্দুর রহমান তারেক (২৪)।

চাঁদপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে মাদক, অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রিয় চাঁদপুরকে জানান, “তারা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। বেশ কিছু মামলায় তারা পলাতক ছিলেন।”

এ ঘটনায় থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন