প্রকাশের সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ । ৭:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে নিঃস্ব আতিকের পরিবার, ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার সর্বস্বান্ত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) রাতে শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের নাওড়া গ্রামের পাঠান বাড়ির মরহুম আতিক উল্লাহ পাঠানের বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বসতঘরসহ ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এতে আনুমানিক ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ওই অগ্নিকান্ডে ঘরটি তালাবদ্ধ থাকায় এবং পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বাসিন্দা ও নাওড়া রেলগেট বাজারের লোকজন পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।উল্লেখ্য, মৃত আতিক উল্লাহ পাঠান ২০২৪ সালের ২৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও পাঁচ কন্যাসন্তান রেখে যান। চার মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে মাইমুনা নরিন ঋতু ঢাকায় একটি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছে। পারিবারিক আয়ের নির্দিষ্ট কোনো উৎস নেই। মরহুমের স্ত্রী মানিক মতি চম্পা অন্যের বাসায় গৃহকর্মীর  কাজ করে সংসার চালান। এই অগ্নিকাণ্ডে পরিবারটির শেষ সম্বলটুকুও হারিয়ে তারা বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
অসহায় পরিবারটির জন্য নতুন একটি বসতঘর নির্মাণে সহায়তা চেয়ে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন মানবিক সংগঠন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানানো হয়েছে।
আর্থিক সহায়তা পাঠাতে চাইলে সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাবে মরহুম আতিক উল্লাহ পাঠানের স্ত্রী: ০১৮১৬৩৪০০৭৫৪ বিকাশ/নগদ নম্বর (বড় মেয়ে আসমা আক্তার): ০১৮২৫৪২২৮২৫।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন