প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২ । ৭:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় একই জমিতে ভূট্টা এবং শাক চাষ জনপ্রিয় হচ্ছে

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলায় একই জমিতে ভূট্টা এবং শাক চাষ জনপ্রিয়তা লাভ করছে। দেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার সাথে আন্তঃফসল হিসেবে স্বল্পমেয়াদী শাকসবজি যেমন লাল শাক, ডাটা শাক, পালং শাক, মুগ, সরিষা শাক, খেসারি শাক, ধনিয়া ইত্যাদি চাষ করে সফলতার মুখ দেখেছেন কৃষক-কৃষাণীরা। এরই ধারাবাহিকতায় উপজেলা কৃষি অফিসের পরামর্শ এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের তৎপরতায় কৃষক ভূট্টা এবং শাক চাষে আগ্রহী হয়ে উঠেছে।

কচুয়া উপজেলার করইশ গ্রামের কৃষক আইয়ুব মিয়া একই জমিতে আন্তঃফসল হিসেবে ভূট্টা, লালশাক, ধনিয়া, মূলা উৎপাদন করছেন। ইতিমধ্যে জমি থেকে কয়েক দফা লালশাক এবং ধনিয়া বিক্রয় করেছেন। তার মতে এটি আর্থিকভাবে বেশ লাভজনক চাষাবাদ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন বলেন, প্রাথমিক অবস্থায় দুই গাছের মধ্যবর্তী স্থানে অনেক ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গার সুযোগটা কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদী শাকসবজি চাষ করা সম্ভব। এই পদ্ধতিতে কৃষকের বিঘাপ্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা অতিরিক্ত আয় করা যাবে এবং অতিরিক্ত কোন সারের প্রয়োজন নেই।

কচুয়া উপজেলায় প্রায় ১১শত৫০ হেক্টর জমিতে ভূট্টা আবাদ হয় এই পদ্ধতিতে কৃষকের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন