প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ । ৭:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা হবে বাংলাদেশের মডেল ও বুদ্ধি ভিত্তিক চর্চার প্রাণকেন্দ্র : উপাধ্যক্ষ হীরা

সাইদ হোসেন অপু চৌধুরী

ঢাকাস্থ চাঁদপুর সমিতি আয়োজিত মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় পল্টনে অভিজাত হোটেলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় সমিতির সদস্য সচিব উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা বলেন, মানবিক চাঁদপুর জেলা গঠনের লক্ষ্যে এ সংগঠনের আত্মপ্রকাশ, দিন দিন এই সংগঠনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমৃদ্ধ হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন এই সংগঠনের কর্মকাণ্ডের মাধ্যমে চাঁদপুর জেলা হবে বাংলাদেশের মডেল এবং বুদ্ধিভিত্তিক চর্চার প্রাণকেন্দ্র।

ঢাকাস্থ চাঁদপুর সমিতির আহ্বায়ক অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সমিতির সদস্য  বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার কামাল, সদস্য সিআইডির অ্যাসিস্ট্যান্ট কমিশনার বাহারউদ্দিন ভূঁইয়া, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ইমাম হোসাইন ইমন, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার পলাশ, যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক সাঈদ  হাসান খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হুসাইন মিয়া, আলমগীর হোসেন পলাশ, কবির হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মতিন, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, শিক্ষাবিদ অধ্যক্ষ মিলন, ইউসুফ আলী, আরিফিন, জহিরুল ইসলাম, তোফায়েল আহমেদ, এনায়েতুল্লাহসহ সমিতির প্রায় শতাধিক সদস্যরা।

সমিতির আহ্বায়ক অধ্যক্ষ সালাউদ্দিন ভূইয়া বলেন সংগঠনের সদস্যদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে ঢাকাস্থ চাঁদপুর সমিতি চাঁদপুর জেলার প্রাণের কথা বলবে, অধিকারের কথা বলবে। সংগঠনকে আরো এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন