প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫ । ৯:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সুরধ্বনি একাডেমীর বর্ষামঙ্গল উৎসব

অনলাইন ডেস্ক

চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগীত প্রতিষ্ঠান সুরধ্বনি একাডেমির আয়োজনে বর্ষামঙ্গল উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১ আগস্ট চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে গান, নৃত্য এবং আলোচনা সভার মধ্য দিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দীর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী, চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপন ও দোতারাশিল্পী রবিউল।

শরীফ চৌধুরী বলেন, সুরধ্বনি একাডেমী চাঁদপুরের একটি প্রতিষ্ঠিত সংগীত বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের অসংখ্য গুণী শিল্পী জাতীয় পর্যায়ে সুনাম কুড়িয়েছে। এমন বৃষ্টিমুখর পরিবেশে খুব অল্প সময়ের মধ্যে চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন দেখে বিস্মিত হলাম।

অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, বর্ষা আমাদের মাটিকে উর্বর করে। প্রকৃতিকে প্রাণ দেন। বেশির ভাগ লেখক ও শিল্পীর প্রিয় ঋতুর তালিকায় আমরা বর্ষাকে দেখতে পাই।

সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দী বলেন, প্রতি বছর আমরা ঋতুভিত্তিক কিছু অনুষ্ঠান করার চেষ্টা করি। নতুন প্রজন্ম যেন আমাদের ঋতুগুলোর গুরুত্ব সম্পর্কে অবগত হয়ে নিজেদের শিল্পচর্চা শানিত করতে পারে এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।

আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। এতে সুরধ্বনি একাডেমীর বিভিন্ন পর্যায়ের শিল্পীরা বর্ষা সংশ্লিষ্ট গান এবং নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্তাবধায়নে ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন