প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫ । ১০:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে দুই লেখককে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি
লেখক ও গবেষক মোহাম্মদ ফরিদ হাসান কালিও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন এবং কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদ গুণীজন সম্মাননা পাওয়ায় চাঁদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে তাদের দুজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২ আগস্ট শনিবার রাত ৮ টায় চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমীর মোহাম্মদ নাসির উদ্দিন মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি ও লেখক কাদের পলাশ এবং একাডেমির সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফি।
চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নুরে আলম পাটওয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়নের সঞ্চালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম, চাঁদপুর সাহিত্য পরিষদের সহ-সভাপতি দন্তন্য ইসলাম, সাধারণ সম্পাদক সুমন দত্ত, কবি সঞ্জয় দেওয়ান, এইচ এম জাকির হোসেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গীতিকার ও লেখক কবির  হোসেন মিজি, উজ্জল হোসাইন, হাসান রাজীব, ফয়সাল মৃধা, মোঃ সাদ্দাম হোসেন, সাদ আল আমিন, মোঃ হানিফ, ইমরান শাকির ইমরু সহ অন্যান্য লেখক বৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন