প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ৯:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জুলাই আগস্টের আন্দোলনে অবদান রেখেছেন তারেক রহমান : খায়রুল আবেদীন স্বপন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

গনঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী লীগের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূতি পালন উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় ড.আনম এহছানুল হক মিলন সমর্থিত উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুল আবেদীন স্বপন বক্তব্য বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জুলাই আগস্টে অনেকেই জীবন দিতে হয়েছে।

বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত বছর আজকের এই দিনে ছাত্র-জনতার বড় আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে নিজের জীবন রক্ষা করার জন্য বিদেশে পালিয়ে যেতে হয়েছে।

এই আন্দোলনের অবদান রেখেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে আমাদের বহু নেতাকর্মীকে গুম, খুন, হত্যা ও নিপীড়ন চালিয়েছে। বছর পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন করে জেলখানা রেখে অত্যাচার ও নির্যাতন করেছে। এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমাদের দলীয় বহু নেতাকর্মী ও ছাত্র জনতাকে পাখির মত গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে। অনেকের হাত পায় ও চোখ হারিয়েছে। নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনা করে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলনের নেতৃত্বে আজকের দোয়া ও আলোচনা সভা করা হয়েছে।

তিনি আরো বলেন,১৯৯৬ সালে বাংলাদেশে আওয়ামী লীগের দোসরদের জোয়ার ছিলো,ওই সময় আমাদের কচুয়ার প্রাণপ্রিয় নেতা আনম এহছানুল হক মিলনকে কচুয়া সাধারণ জনগণ সকলে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এহছানুল হক মিলনের জনপ্রিয়তা দেখে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ২০০১ সালে আমাদের নেতাকে কচুয়ার জনগণের উপহার হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন।

তিনি সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। আগামী সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ তিনি দলীয় মনোনয়ন পেয়ে এমপি ও মন্ত্রী হবেন। আমরা সকলেই এহছানুল হক মিলনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সাবেক ড.আনম এহছানুল হক মিলন সমর্থিত উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুন নবী সুমন ও যুবদল নেতা মোস্তফা কামালের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. শাহ জালাল প্রধান জালাল,উপজেরা বিএনপি সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ,কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইন,সাংগঠনিক সম্পাদক এ্যাড.নজরুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি মো.বিল্লাল হোসেন মজুমদার,সাধারন সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটওয়ারী,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কমিশনার,নেতা তরিকুল ইসলাম তরিক,উপজেলা কৃষক দলের সভাপতি মো.মিজান মোল্লা,কড়ইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মুজিব,উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন,উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত,সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার,পৌরসভা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন বকাউল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সহ-সভাপতি কামরুল ইসলাম,সাধারন সম্পাদক রইজ উদ্দিন চৌধুরী, পৌরসভা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক মহিন খান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন