প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ । ১০:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সাঁতার-ওয়াটারপোলো প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি

“জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫”ইং উপলক্ষ্যে মঙ্গলবার (৫আগস্ট) দিনব্যাপী বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ঢাকাস্থ মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে বেশ কটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় বয়স ভিত্তিক বালক ও বালিকায় সাঁতারে ৬ টি ইভেন্ট এবং সিনিয়র বিভাগের পুরুষ ও মহিলা বিভাগে ৮ টিসহ মোট ১৪ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্ট গুলো হচ্ছে সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা করা হয়।

উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড়দের সমন্বয়ে লাল ও সবুজ দল গঠন করে ওয়াটারপোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়াটারপোলো খেলায় সবুজ দল ২-১ গোলো লাল দলকে পরাজিত করে।

পরে বিকেল ৪ টায় উক্ত সকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মোঃ আমিনুল ইসলাম, এনডিসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু’বারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানের শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন