প্রকাশের সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২ । ৩:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী আটক-১

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কাবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
৮ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে  এসআই মোঃ একরামুল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া চৌরাস্তা এলাকা থেকে মাদক কারবারী  মোঃ আমিন(৩৫)কে ৫০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ আমিন পাইকপাড়া এলাকার ধোয়া বাড়ির আব্দুল খালেকের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারীকে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন