চাঁদপুরের কচুয়া উপজেলা আ. লীগের (নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম) সভাপতি ও উপজেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (১০ আগষ্ট,) ঢাকার মালিবাগের বাসা থেকে গ্রেপ্তার করে চাঁদপুরে আনা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের গোয়েন্দা পুলিশের (ওসি) ইন্সপেক্টর মো. মজিবুর রহমান।
গ্রেপ্তারকৃত শাহজাহান শিশিরের স্ত্রী নুরুন্নাহার বলেন, শিশিরের নামে যে কয়েকটা মামলা চলমান সবগুলোতে জামিনে রয়েছে। এখন কোন মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ সে বিষয়টি অবগত করেনি।
তাঁর স্ত্রী আরো জানান, শাহজাহান শিশির উপজেলা পরিষদ নির্বাচনে দুইবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আ. লীগের একটি পক্ষ গেলো নির্বাচনের আগেও বিভিন্ন হামলা মামলা দিয়ে হয়রানি করেছে। বর্তমানে সে অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান বলেন, শাহজাহান শিশিরকে কচুয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হবে।

মোঃ রাছেল, কচুয়া