প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ । ১০:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলবে সম্পত্তিগত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে আম গাছের চারা কাটার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে জমি নিয়ে বিরোধের জের ধরে আম গাছের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৯ জুলাই-২০২৫) রাতের আঁধারে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের দক্ষিণ বারগাঁও এলাকার হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্রয় সূত্রে জায়গার মালিক মো. শাহআলম হাজী জানান, দীর্ঘদিন ধরে জুবায়ের আহমেদ, ওসমান হাজী ও মিলন গংদের সাথে আমাদের সম্পত্তি নিয়ে মামলা মোকাদ্দমা চলে আসছে। গত ২২ জুলাই উক্ত সম্পত্তিতে চাঁদপুর আদালত থেকে স্থিতাবস্থা জারি করেন। এরপর ক্ষিপ্ত হয়ে ২৯ জুলাই রাতের আঁধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার রোপণকৃত বিভিন্নজাতের ৪টি আমের চারা কেটে ফেলে প্রতিপক্ষ জুবায়ের আহমেদ গংরা।
ভুক্তভোগী শাহ আলম হাজী আরও জানান, এওয়াজ সূত্রে স্থানীয় আবুল কাশেম গংদের কাছ থেকে বিরোধকৃত জায়গার মালিক হন বাচ্চু মিয়া। পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর ১৯৯৩ সালে ৮৮২৪ ও ৮৮৪৪ দাগে মোট ২৬ শতাংশ ভূমির মধ্যে আপোষ বণ্টনমতে ৪ শতাংশের মধ্যে ২ শতাংশ জায়গা সাব কাবলা দলিল মূলে আমাদের কাছে বিক্রি করেন বাচ্চু মিয়া। খরিদ সূত্রে মালিক হওয়ার পর আমি ওই সম্পত্তিতে ঘর নির্মাণ করে দীর্ঘদিন দখল করে আছি। গত ৩ বছর ধরে উক্ত জায়গা নিয়ে বিরোধের সৃষ্টি করেন একই বাড়ির জুবায়ের আহমেদ, ওসমান হাজী ও মিলন হাজী গংরা। তার পর থেকে এই জায়গা নিয়ে প্রতিপক্ষরা একাধিক মামলাও করেছিল। কিন্তু ওই মামলায় আমাদের পক্ষেই রায় দেয় আদালত।
এ বিষয়ে অভিযুক্ত জুবায়ের আহমেদ জানান, শাহ আলম হাজি যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যেদিন এই গাছ কাটার ঘটনা ঘটেছে। সেদিন আমি কুমিল্লায় ছিলাম। তাছাড়া শাহ আলম হাজি যে জায়গা ক্রয় করেছেন তা সম্পূর্ণ ভুয়া। শাহ আলম হাজি নিজেই গাছের চারা কেটে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন