প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ । ১০:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তির নবাগত ইউএনওকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাজিয়া হোসেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনও’র কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময়কালে ইউএনও নাজিয়া হোসেন বলেন, “উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন, সরকারি সেবায় স্বচ্ছতা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সমস্যা সমাধানে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।” তিনি সাংবাদিকদের সহায়ক ভূমিকার প্রশংসা করে আরও বলেন, “শাহরাস্তির উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের সহযোগিতা অতীতের ন্যায় অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।”
শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের প্রাণবন্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন—প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, ডা. দুলাল চন্দ্র ঘোষ, মো. রুহুল আমিন তরুণ, মনিরুজ্জামান শান্ত, মাহবুব হাসান বাবলু, মো. নূরে আলম, মো. হেলাল উদ্দিন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা ও সাখাওয়াত হোসেন হৃদয়।
মতবিনিময় শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন এবং আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে শাহরাস্তি উন্নয়নের নতুন গতিপথে অগ্রসর হবে।
উল্লেখ্য, গত রবিবার (১০ আগস্ট) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ফেনীর সোনাগাজী উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। নাজিয়া হোসেনের নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া এবং স্বামীর জেলা লক্ষ্মীপুর। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জননী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন