প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ । ৬:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণে পানিতে ডুবে তাকরিম হাসান নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী এলাকার প্রধানীয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাকরিম হাসান ঘিলাতলী এলাকার প্রবাস ফেরত আব্দুল বারেক প্রধানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে শিশু তাকরিম খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে ডােবার পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলার নারায়ণপুর বাজারে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকরিমকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, শিশুটির মৃত্যুর খবর আমাকে কেউ জানায় নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন