শাহরাস্তিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল পৌর বিএনপি’র আয়োজনে শহরের নিজমেহার শাহ সাহেব কেন্দ্রীয় জামে মসজিদে এটির আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, পৌর নেতা এ.এস.এম লিটন, যুবদলের সদস্য সচিব মো. আবদুল কাইয়ুম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনা করা হয়। একই সঙ্গে শাহরাস্তি বিএনপির প্রয়াত নেতা-কর্মীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন, “গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণার উৎস। তাঁর জন্মদিনে শুভকামনা সহ সুস্থতার জন্য আমরা নিয়মিত দোয়া করছি।
একই সঙ্গে তিনি নির্বাচন বানচালের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

নিজস্ব প্রতিনিধি