শাহরাস্তিতে গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন শাহজালাল আকরাম জিসান (২৩) নামের প্রবাস ফেরত এক মেধাবী শিক্ষার্থী। তার দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়েছে এবং জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। বর্তমানে তিনি ঢাকার শ্যামলীর সিকেডি ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তের গ্রুপ O+ এবং সর্বশেষ পরীক্ষায় হিমোগ্লোবিনের মাত্রা মাত্র ৫।
এ অবস্থায় দ্রুত রক্ত ও অর্থনৈতিক সহায়তা ছাড়া তার জীবন রক্ষা করা সম্ভব নয়।
তার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপির বলশীদ গ্রামের কেয়াম উদ্দিন পাটোয়ারী বাড়ির অধিবাসী। ওই বাড়ির পিতা জামিল ও মাতা সেলিনা আক্তার দম্পতি আদরের একমাত্র সন্তান তিনি।
এসএসসি ও এইচএসসি শেষে ডিগ্রিতে ভর্তি হয়ে জীবিকা ও উচ্চশিক্ষার জন্য তিনি দক্ষিণ আফ্রিকা ছুটে যান। সেখানকার ইউনিভার্সিটি অব কেপটাউনে আইসিটি বিষয়ে অনার্সে অধ্যয়নরত অবস্থায় তিনি এই নীরব ঘাতক কিডনি ব্যাধিতে আক্রান্ত হন। অসুস্থ হয়ে দেশে ফিরে চিকিৎসা শুরু করলেও বর্তমানে তার জীবন সংকটাপন্ন অবস্থায় পৌঁছেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ।
জীবনের স্বল্প সময়ে জিসান হাজীগঞ্জ ও শাহরাস্তি এলাকায় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার বর্তমান চিকিৎসার ব্যয় বহন করা পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ইতোমধ্যেই বন্ধু-সহকর্মীরা এগিয়ে এলেও পর্যাপ্ত অর্থ জোগাড় হয়নি। মানবিক সহায়তার জন্য পরিবার ও স্বজনরা সবার প্রতি আন্তরিক আবেদন জানিয়েছেন। আর্থিক সহায়তা পাঠানোর জন্য অ্যাকাউন্ট তথ্য নিচে দেওয়া হলো— মা সেলিনা আক্তার।
Account Name: Salina Akter
Account Number: 1083413143955
Bank Name: Bank Asia
Branch: Agent Banking
Routing Number: 070270602
সেলিনা আক্তার (মা): 01811216272
01857250467 বিকাশ/ নগদ (রিয়াজ)
01814101857 বিকাশ /নগদ (শান্ত)
01863925061 বিকাশ/ নগদ( রিপন)
01814101857 বিকাশ /নগদ (শান্ত)
01863925061 বিকাশ/ নগদ( রিপন)
এ সময়ে জিসানের পাশে দাঁড়ানোর জন্য তার পরিবার ও বন্ধুরা দেশের সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করেছেন।তারা বিশ্বাস করেন, সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহায়তা পেলে তার জীবন রক্ষা সম্ভব হবে।

মোঃ মাসুদ রানা